লক্ষ্মীপুর

রামগতিতে কৃষি জমির উর্বর মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

এম এ এহসান রিয়াজ

লক্ষ্মীপুরের রামগতিতে কৃষি জমির উর্বর মাটি (টপ সয়েল) বিক্রি ও কাটার দায়ে জমির মালিকসহ দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নিলুফার ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন এবং তাৎক্ষণিক তা আদায় করেন।

অর্থদণ্ড প্রাপ্তরা হলো মাটি বিক্রেতা মোক্তার হোসেন ও ভেকু মেশিন অপারেটর জসিম উদ্দিন।

উপজেলা অফিস সূত্রে জানা গেছে, রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন থেকে মাটি ব্যাবসায়ীদের একটি চক্র কৃষি জমির উর্বর মাটি ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করেন।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার চর বাদাম ও চর আলগী ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে কৃষি জমির উর্বর মাটি বিক্রি করায় জমির মালিক মোক্তার হোসেন ও মাটি কাটায় ভেকু (এক্সভেটর) মেশিন অপারেটর জসিমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নিলুফার ইয়াসমিন বলেন, কৃষি জমির উর্বর মাটি কাটার ফলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button