বগুড়া

বগুড়ায় গরু বিক্রির ২লাখ টাকা ছিনতাই ও মা-মেয়েকে মারধর

বিকাশ স্বর্ণকার,

বগুড়ার সোনাতলা উপজেলায় গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে এক নারী ও তার দুই মেয়েকে মারধর, মোবাইল ফোন ছিনতাই এবং গরু বিক্রির নগদ ২লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েক জনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্র ও উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর পশ্চিমপাড়ার বাসিন্দা মোছাঃ মুনঝুরি বেগম (৪০) বলেন,গত ২২শে মে বিকেল আনুমানিক ৪টার দিকে শিহিপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে পাকা সড়কের ওপর গরু বিক্রি করে বাড়ি ফেরার সময় পূর্ব বিরোধের জেরে একই এলাকার শিহাব উদ্দিন (২৬) সিয়াম হোসেন (২০), তারা সাকিদার (৫০) ও শিরিনা বেগম (৪৫) তাদের পথরোধ করেন বলে অভিযোগে বলা হয়। অভিযুক্তরা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এসময় বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে এসএস পাইপ,লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে।

ঘটনার ভিডিও ধারণ করতে গেলে মুনঝুরি বেগমের ছোট মেয়ে মোছাঃ লিমা খাতুন হাত থেকে প্রায় ২১হাজার টাকা মূল্যের একটি রেডমি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।এছাড়া অভিযুক্তরা মুনঝুরি বেগম ও তার দুই মেয়েকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। একপর্যায়ে মুনঝুরি বেগমের হাতে থাকা শপিং ব্যাগ থেকে গরু বিক্রির ২লাখ টাকা নিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়,অভিযুক্ত ব্যক্তি তার ছোট মেয়ে লিমার গলা চেপে ধরেন এবং বড় মেয়ে মোছা ফাইমা খাতুন বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।তাদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে সোনাতলা থানার এসআই শরিফুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button