মোংলা বন্দরে শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

মোংলা বন্দরে শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মেসার্স হাশেম এন্ড সন্স ষ্টিভিডরিং কোম্পানী চত্বরে শ্রমিক-কর্মচারীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা
মিজানুর রহমান টিংকু, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, সদস্য মাহবুবুর রহমান মানিক ও মাহবুবুর রহমান টুটুল। এ খাদ্য সামগ্রী পেয়েছেন বন্দরের ২৯০০ শ্রমিক-কর্মচারী।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় জুলফিকার আলী বলেন, আমাদের মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। আমরা মিলেমিশে মোংলা বন্দরের উন্নয়নে ভূমিকা রাখছি। তিনি আরো বলেন, উন্নত ও আধুনিক ড্রেজার দিয়ে বন্দর চ্যানলের ড্রেজিং করতে হবে। পূর্বের মত বালু তোলার মেশিন দিয়ে ড্রেজিং করা হলে আর ড্রেজিংয়ে কোন রকম অনিয়ম ও দুর্নীতি হলে তা প্রতিহত করা হবে। আর দুর্নীতিবাজদেরকে ধরিয়ে দেয়া হবে।







