কালিগঞ্জ জিরো পয়েন্টে ভেঙে যাওয়া বাঁধের মেরামত কাজের উদ্বোধন করেন

২৫মে (সোমবার) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ জিরো পয়েন্ট এলাকায় ভেঙে যাওয়া বাঁধের মেরামত কাজের শুভ উদ্বোধন করেছেন নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি।

উদ্বোধনকালে তিনি বলেন, নদীভাঙন ও বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন। স্থানীয় জনগণের জানমাল ও কৃষিজমি রক্ষায় দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর কাজী মাওলানা হাবিবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল।

এছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Exit mobile version