রাজনীতি

গুপ্তরা কবে ‘অসাধারণ’ হবে: এমপি মানসুরা আলমের

‘সাধারণ শিক্ষার্থী’ থেকে ‘সাধারণ গ্রাহক’-গুপ্তরা কবে ‘অসাধারণ’ হবে—এমন প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মানসুরা আলম।

সোমবার (১ জুন) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর বিক্ষোভ কর্মসূচিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, এদিন ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলাকালে পুলিশ সেখানে হস্তক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংক কর্তৃক সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করেই এই বিক্ষোভের সূত্রপাত হয়।

তাদের দাবি, তিনি বিতর্কিত একটি শিল্পগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট এবং তার নিয়োগের ফলে ব্যাংকে অনিয়ম ও অর্থপাচারের ঝুঁকি বাড়তে পারে।

একইসঙ্গে তারা ব্যাংক থেকে অর্থপাচারের অভিযোগ তদন্ত, সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের দাবিও উত্থাপন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button