জাতীয়

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজছাত্রের আত্মহত্যা

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন এবায়দুল ইসলাম রাইয়ান (২২) নামে এক কলেজছাত্র। বুধবার (২৪ জুন) দিবাগত রাত তিনটার দিকে নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় সোনামদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত এবায়দুল ইসলাম বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাগরদী এলাকার মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে।

রাইয়ানের চাচা বাবুল খাঁ জানান, রাইয়ানের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত চার-পাঁচদিন ধরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সেই মেয়ে।

তিনি আরও জানান, রাইয়ানের মা অসুস্থ। তিনি রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলে রাইয়ান। এরপর তাকে ভিডিও কলে রেখেই ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তখন মেয়েটি বিষয়টি অন্য বন্ধুদের জানালে তার রাতে রাইয়ানের বাসায় ছুটে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করলেও তার মা গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিক দরজা খোলেননি। পরে রাত পৌনে ৪টার দিকে তার মা সজাগ হয়ে দরজা খুললে বন্ধুরা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button