খেলা

হৃদরোগে আক্রান্ত পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী

হৃদরোগে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার বাসিত আলী। বুকে তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করার পর তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ৫৫ বছর বয়সী এই সাবেক তারকাকে।

হাসপাতালে নেয়ার পরপরই চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিন তাকে হাসপাতালেই চিকিৎসাধীন থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার হাসপাতালের বেডে শুয়ে থাকা ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ক্রিকেট ভক্ত ও সাবেক সতীর্থরা তার আশু রোগমুক্তি কামনা করে বার্তা পাঠাচ্ছেন।

উল্লেখ্য, মাত্র ২২ বছর বয়সে পাকিস্তান জাতীয় দলে আক্রমণাত্মক ব্যাটার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন বাসিত আলী। দেশের হয়ে ১৯টি টেস্টে ১ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৮৫৮ রান এবং ৫০টি ওয়ানডে ম্যাচে ১ সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরিতে ১২৬৫ রান সংগ্রহ করেছেন তিনি।

বাংলা ম্যাগাজিনএআর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button