‘জীবনের গল্প বাকি আছে অল্প’-বলা সেই বিএনপি নেতা মারা গেছেন

‘জীবনের গল্প বাকি আছে অল্প’-বলে ফেসবুকে পোস্ট দেওয়া বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাকির হোসেন (৫১) মারা গেছেন।
গত ৪ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন পোস্ট দেওয়ার দুই সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকির হোসেন দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন।
গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু জানান, দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন জাকির হোসেন। পরিবার, দল এবং তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়তায় দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করানো হয়।
সোমবার বাদ আছর গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাংলা ম্যাগাজিনএআর





