ময়মনসিংহ

মমেক হাসপাতাল পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী, হয়রানিমুক্ত সেবার নির্দেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো হাসপাতালটি পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি।

গতকাল সোমবার হাসপাতাল পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এরআগে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি এবং আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি হাসপাতালে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।

পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, সমস্যা এবং সঙ্কটের নানান বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সহ-সভাপতিকে অবহিত করেন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।

এদিকে, সভা শেষে হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের ছোট বোন শিউলি খানমকে দেখতে যান, প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য। এ সময় তারা রোগীর শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
শিউলি খানমের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট হঠাৎ ব্রেইন স্টোকে আক্রান্ত হন শিউলি খানম। প্রথমে তাকে নেত্রকোণা জেলা হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি আছেন।

হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, শিউলি খানমের চিকিৎসায় ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের পরামর্শ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button