জামায়াতকে ক্ষমতায় আনার সব ব্যবস্থা করেছিলেন প্রফেসর ইউনূস: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন। জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনার সব ব্যবস্থা তিনি করেছিলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

গণঅভ্যুত্থানের পর পরিবর্তনের সুযোগ নষ্ট করার দায় বিগত অন্তর্বর্তী সরকারের বলে মন্তব্য করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।

নুরুল হক নুর বলেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরকে কীভাবে ভোট দেয়? ছাত্ররা তাদের মেডিকেলে ডিসকাউন্ট রেটে চিকিৎসা করাতে পারবে এই কারণে? কিংবা যদি ধরেন একটা বিশেষ সুবিধা নিয়ে। তাহলে সরি টু সে, এই তরুণদের দিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন আমি দেখি না।’’

জামায়াতের কড়া সমালোচনা করে গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ‘‘প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী সরাসরি আসলে (সংসদ নির্বাচনে) নারী দেয় নাই। তারা যদি সরকার গঠন করত..। কারণ ইন্টেরিম গভর্নমেন্ট তো এই গোষ্ঠীকেই ক্ষমতায় আনার জন্য ডিসিদেরকে সেট করেছিল। আজকে যারা একটা উগ্র চিন্তাধারার, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে নাই, সেরকম একটা দল হচ্ছে পার্লামেন্টের প্রধান বিরোধী দল।’’

Exit mobile version