খুলনা

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও পথসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের নিউমার্কেট এলাকায় পথসভা শেষে সংগঠনের নেতা-কর্মীরা বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মোহাসিন আলম, আলমগীর হোসেন আলম, তানভীর আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

পথসভায় কামরুজ্জামান ভুট্টো বলেন, বিনা অপরাধে স্বেচ্ছাসেবক দলের কোনো নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করতে হবে।

চলমান বিদ্যুৎ সংকট নিয়েও বক্তব্য দেন তিনি। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় থাকলে তারা বলে, এক দিন বিদ্যুৎ না থাকলে সহ্য করতে পারেন না। পরকালের দোজখে কীভাবে থাকবেন?’

তিনি আরও বলেন, তারেক রহমানকে মানুষ ভালোবাসেন। তাই বিএনপির নেতা-কর্মীদের জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ও সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে।

পথসভা শেষে নেতা-কর্মীরা বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‍্যালিটি নিউমার্কেট এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button