ঢাকা

তথ্যমন্ত্রী স্বপন: জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি, গণতন্ত্র

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, ২৪ এর অভ্যুত্থানে হাজার শহিদের মধ্যদিয়ে সংবিধান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। জুলাই সনদে সব দল স্বাক্ষর করেছি। সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আজকের দিনটি দেশের গণতন্ত্রের যাত্রার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের তাজা রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ফিরে পেয়েছে।

এই রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা আরও বেশি সুদৃঢ় ও গতিশীল হবে। অতীতে বিগত একদলীয় সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে দেশের স্বাভাবিক গণতান্ত্রিক ধারাকে মারাত্মকভাবে ব্যাহত করেছিল-উল্লেখ করেন তিনি।

এআর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button