খুলনা

সাতক্ষীরায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে মৎস্য চাষি রফুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম ওরফে রফু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের ভূমিহীনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত গোলাম কুদ্দুস খানের ছেলে।

নিহতের মামাতো ভাই শেখ নাজিমউদ্দীন জানান, সকালে রফিকুল ইসলাম বাড়ির পাশের নিজ মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি তুলছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসেনএবং কালিগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।

কালিগঞ্জ থানার ওসি জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button