খুলনা

মির্জাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী: বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে র‍্যালি, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজিত হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মির্জাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২০আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এই পরিবেশবান্ধব ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইলিয়াস সিকদারের সঞ্চালনায় আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব ওয়াজেদ মৃধা, পৌর আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আশিকুর রহমান আশিক, সদস্য সচিব তারেক রেজা, যুগ্ম-আহ্বায়ক মাহাবুব সিদ্দিকী প্রমুখ বক্তৃতা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচি সফল ও সার্থক করতে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ও উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মির্জাপুর উপজেলা ও পৌর শাখা, বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সমর্থক ও সাধারণ জনগণ অংশ নেন। আগামীতেও দলীয় কর্মসূচির পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button