২১ আগস্টে ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, ভিডিও ছড়িয়েছে: কেন এই প্রতিবাদ?

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে ফরিদপুরের ভাঙ্গায় মশাল মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীরা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত ১টার দিকে ভাঙ্গার গোলচত্বর এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

নিষিদ্ধ সংগঠন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে এর ভিডিও পোস্ট করা হয়েছে।

জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে এ প্রতিবাদ মিছিল করা হয়।

Exit mobile version