বিএনপিরাজনীতি

বড়লেখায় বিএনপি নেতাদের জিম্মায় ৯ মহিষ উধাও: দায় স্বীকার, উদ্ধারের আশ্বাস

মৌলভীবাজারের বড়লেখায় বিজিবি-পুলিশের জব্দ করা ১৪টি ভারতীয় মহিষের মধ্যে ৯টি মহিষ গায়েব। তিনজন বিএনপি নেতার স্বাক্ষরিত জিম্মানামা থাকা সত্ত্বেও মহিষ গায়েবের ঘটনায় তোলপাড় চলছে।

 

জিম্মানামায় স্বাক্ষরকারী ৩ জন হলেন:

১. রফিকুল ইসলাম রফিক – কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির সভাপতি

২. দুলাল আহমদ – কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক

৩. হেলাল আহমেদ – প্রচার সম্পাদক কাঠালতলী ইউনিয়ন বিএনপি

গত ১৫/০৮/২৫ ইং তারিখে বিজিবি ও বড়লেখা থানা পুলিশের উপস্থিতিতে ১৪টি মহিষ যাচাই-বাছাইয়ের জন্য তাদের জিম্মায় দেওয়া হয়। অঙ্গীকারনামায় উল্লেখ ছিল, যাচাই-বাছাই শেষে সুরাহা না হওয়া পর্যন্ত মহিষগুলো তাদের হেফাজতে থাকবে।

 

কিন্তু আজ যৌথ অভিযানে গিয়ে ১৪টির মধ্যে মাত্র ৫টি পাওয়া যায়।

 

এ বিষয়ে জিম্মাদার রফিকুল ইসলাম একটি ভিডিও নিউজে বলেন: আমি আশাবাদী, যেহেতু আমাদের জিম্মা ছিল, যেকোনো কিছুর বিনিময়ে সেই মহিষগুলো উদ্ধার হবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আপনারা কোনো বিভ্রান্ত হবেন না, আমরা যেহেতু জিম্মা নিয়েছি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা যে কোনোভাবে হোক, যেভাবে হোক আমরা এগুলা উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে এবং বিজিবি সদস্যদের হাতে হস্তান্তর করব।

 

এখানে অনেক সাংবাদিকবৃন্দ রয়েছেন, আপনারা সবাই এসেছেন সহযোগিতা করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।”

 

তার এই বক্তব্যেই প্রমাণিত হয়, সরকারি জিম্মায় থাকা ৯টি মহিষ গায়েব এবং তিনি নিজেই তা অন্যত্র সরিয়ে রেখেছিলেন, যা জিম্মানামার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।

 

এ বিষয়ে বড়লেখা থানা পুলিশ জানায়, গায়েব হওয়া ৯টি মহিষ উদ্ধারে অভিযান চলছে এবং জিম্মানামায় স্বাক্ষরকারী ৩ জনের বিরুদ্ধে বিজিবি অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button