রাজনীতি

তথ্যমন্ত্রী পার্থের নতুন চ্যালেঞ্জ: কাল থেকে বুঝবেন মন্ত্রণালয়ের পরিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ আজ শনিবার দুপুরে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বললেন, ‘সবার কাছে দোয়া চাই, যাতে সততা, নিষ্ঠার সঙ্গে এবং ভালোভাবে কাজ করতে পারি।’

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এবং দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিয়ে এক প্রশ্নের জবাবে পার্থ বলেন, ‘আমি তো আসলে দায়িত্ব পেয়েছি। কাল থেকে অফিস করা আরম্ভ করবো। আমি গেলে আসলে বুঝতে পারব যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং প্র্যাকটিক্যালি কী কী প্রবলেম আসে।’

‘তো আমার বিশ্বাস, ইনশাআল্লাহ, আপনারা সবাই সহযোগিতা করলে দেশবাসীর সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ ভালোভাবেই কাজ করতে পারবো’-উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button