বিশ্ব সংবাদ

এক বছরে দ্বিগুণ অস্ত্র উৎপাদন ইরানের, দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

ইরানের অস্ত্র উৎপাদন গত এক বছরে দ্বিগুণ বৃদ্ধি পাওয়ার বিষয়টি উল্লেখ করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক।

ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুসারে, গত বছরের জুলাই থেকে এ বছরের জুলাই পর্যন্ত প্রতিরক্ষা খাতে অস্ত্র উৎপাদনের হার দ্বিগুণ বেড়েছে।

শুক্রবার (২১ আগস্ট) টেলিভিশনে প্রচারিত এক বিশেষ সংবাদ অনুষ্ঠানে তালায়ি-নিক বলেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ দ্রুত প্রতিস্থাপন করা হচ্ছে। একই সঙ্গে দেশে উৎপাদিত সামরিক সরঞ্জাম মোতায়েন অব্যাহত রয়েছে এবং নতুন অস্ত্র ও গোলাবারুদের উৎপাদনও চলছে।

তিনি আরও জানান, শত্রুর কাছে সামরিক সক্ষমতার তথ্য ফাঁসের ঝুঁকি কমাতে সামরিক প্রদর্শনী ও নতুন অস্ত্র উন্মোচনের সংখ্যা সীমিত করা হয়েছে।তালায়ি-নিক বলেন, দেশের স্বাধীনতা, অস্তিত্ব ও পরিচয়কে লক্ষ্য করে বিদেশি শক্তির আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার একমাত্র উপায় হলো আরও শক্তিশালী ও সক্ষম হওয়া।

আঞ্চলিক উত্তেজনা ও সামরিক সংঘাতের মধ্যে ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার ওপর জোর দিচ্ছে। এমন সময়েই দেশটির প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর এই দাবি উঠে এসেছে।

প্রতিবেদন: আলজাজিরা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button