নীলফামারীবাংলাদেশবিভাগরংপুর

{ “headlines”: [ “নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা: রিসু আহ্বায়ক, আলিফ সদস্য

ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর নীলফামারী জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, শুক্রবার (২২ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির ও সদস্য সচিব ফয়সাল আলমের অনুমোদনক্রমে, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আলমগীর হোসেনের সুপারিশে এ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে ইবনে নায়েব রিসুকে আহ্বায়ক, প্রকৌশলী আলিফ নুর ফেরদৌসকে সদস্য সচিব এবং জামিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব জাহান (মিশু), তাহসিন রিয়াজ, শাহরিয়ার রায়হান ও মো. লিমন ইসলাম।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, নতুন নেতৃত্ব নীলফামারীর ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং পেশাগত বৈষম্য দূরীকরণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button