শ্যামনগরে সরকারি রাস্তা ছিদ্র করে পাইপ বসানো! ঝুঁকিতে পথচারীরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তরপাড়ায় সরকারি কার্পেটিং রাস্তা ছিদ্র করে পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর অভিযোগ উঠেছে। এতে সড়কের ক্ষতি হচ্ছে এবং যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

সরেজমিনে দেখা যায়, ভেটখালী উত্তরপাড়ায় এলজিইডির নির্মিত কার্পেটিং সড়কের একটি অংশে পাইপ বসানো হয়েছে। স্থানীয়দের দাবি, ব্যক্তিগত জমির পানি নিষ্কাশনের জন্য রাস্তা ছিদ্র করে পাইপ স্থাপন করায় সেখানে গর্তের সৃষ্টি হয়েছে এবং সড়কের একাংশ ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মৃত বাসুদেব যোদ্দারের ছেলে পরিমল যোদ্দারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

তবে অভিযোগ অস্বীকার করে পরিমল যোদ্দার বলেন, “আমি নতুন করে পাইপ বসাইনি। কার্পেটিং রাস্তা নির্মাণের আগেই ঘেরের পানি সরানোর জন্য সেখানে পাইপটি ছিল।”

এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম. আব্দুস সামাদ বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Exit mobile version