জাতীয়বাংলাদেশ

জাতীয় পার্টির নতুন দায়িত্বে এরশাদের সাবেক প্রেস সচিব সুনীল শুভ রায়

জাতীয় পার্টির (জাপা) আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশের কো-চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন সুনীল শুভ রায়।

জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের দেওয়া ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সুপারিশে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সুনীল শুভ রায়কে এ দুটি পদে নিয়োগ দিয়েছেন চেয়ারম্যান।
সুনীল শুভ রায় দীর্ঘদিন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টিতে সুনীল শুভ রায়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও অবদানের মূল্যায়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যেই তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জাতীয় পার্টির কার্যক্রমকে আরো শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button