বাংলাদেশ
বাংলাদেশ-ভারত সম্পর্ক সমতার ভিত্তিতে গড়ার আহ্বান ভারতীয় হাইকমিশনারের

ছবি: সংগৃহীত
ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বললেন, বাংলাদেশ এবং ভারত দুটিই স্বাধীন সার্বভৌম দেশ। কেউ বড় বা ছোট নয়, সবাই সমান। এর ওপর ভিত্তি করেই সম্পর্ক এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সচিবালয়ে আজ সোমবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত শেষে এক ব্রিফিং এ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দুই দেশের তরুণ প্রজন্মকে শান্তি ও সমৃদ্ধির পরিবেশ করে দেয়া দায়িত্ব দুই দেশের সরকারের দায়িত্ব। উন্নয়নের জন্য দুই দেশ দুই দেশের ওপর নির্ভরশীল।’
এ সময় ইন্টার ডিপেন্ডেন্সিই স্থায়ী সমাধান বলে জানান তিনি।
তিনি বলেন, ‘পোশাক খাতে দুই দেশের জয়েন্ট ভেঞ্চার ম্যানুফ্যাকচারিং দরকার।’





