ফ্রিজের সার্ভিস নিয়ে বিতণ্ডা: সিলেটে এনসিপি নেতা বোরহান ইউসুফকে কুপিয়ে রক্তাক্ত

সিলেট জেলা এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফকে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪আগস্ট) দুপুর ১টার দিকে কানাইঘাটে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে,সিলেট জেলা এনসিপি’র সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইউসুফ কিছুদিন আগে স্হানীয় ওয়ালটন শোরুম থেকে ডাউন পেমেন্টের মাধ্যমে ব্যবহারের জন্য একটি ফ্রীজ কিনেন।

ফ্রিজের শোরুম কর্তৃপক্ষের সাথে সার্ভিস নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলে শোরুম কর্তৃপক্ষ তার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তার উপর হামলা চালিয়েছে।হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বোরহান উদ্দিন ইউসুফ বার্তা বাজারকে বলেন,
স্হানীয় কানাইঘাটের ওয়াল্টন শো-রুমের কমকর্তা ও কর্মচারীদের পরিকল্পিত হামলার শিকার হয়েছি।
আমি হাসপাতালের বেডে শুয়ে আছি,কথা বলতে পারছিনা।

এবিষয়ে কোন মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান,এজাহার দিয়েছি,মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে বোরহান উদ্দিনের উপর গুরুতর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠছে।

Exit mobile version