সিলেটের জৈন্তাপুরের চিকনাগুলে গেটলক বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী এক কিশোরী পর্যটক নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ৩জন।
সোমবার দুপুরে সিলেট তামাবিল জাফলং মহাসড়কের চিকনাগুল গ্যাস ফিল্ডের গেটের সম্মুখে ঘটনাটি ঘটেছে।
নিহত কিশোরীর নাম-নুসরাত জাহান তাসনিম (১৫) তিনি ঘটনাস্থলেই নিহত হন।তার সাথে আহত অপর ৩জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।তারা সবাই ঢাকা যাত্রা বাড়ীর বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়,ঢাকা থেকে সিলেট জাফলং ঘুরতে এসে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন পর্যটকরা।
তামাবিল মহাসড়কে সিলেটের জৈন্তাপুরে গেটলক বাসের তীব্র গতিতে চলাচলের কারণে ঘটনাটি ঘটেছে।নিহতের লাশ তার নিজ এলাকা ঢাকা যাত্রাবাড়ী পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা যায়।
