ঢাকা

কলাবাগানে নটরডেমের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ, পরিবার বলছে আত্মহত্যা

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

গতকাল সোমবার সকালে কলাবাগানের ১৮৮ গ্রিন রোডের বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে তাকে বাসায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালি রায় একটি স্কুলের শিক্ষিকা। সকালে তিনি কর্মস্থলে চলে যান। এ সময় মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। মেয়ের ঘুমের মধ্যেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button