জাতীয়
কারিগরি শিক্ষাবিষয়ক আলোচনায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত
চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাবিষয়ক বিভিন্ন আয়োজন এবং আলোচনায় অংশ নিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (২৫ আগস্ট) যাত্রাকালে বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়া চীনা দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং।





