খুলনা

সাতক্ষীরার রইচপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে বর্ণাঢ্য জশনে জুলুস

সাতক্ষীরার রইচপুর অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ শে আগস্ট বুধবার সকালে রইচপুর গ্রামবাসীর উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র্যালিটি সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। ছোট-বড় সব বয়সের মানুষের অংশগ্রহণে র্যালিটি এক আনন্দঘন পরিবেশে রূপ নেয়।

অংশগ্রহণকারীদের মাথায় বিশেষ ব্যাজ ক্যাপ এবং হাতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সম্বলিত ব্যানার শোভা পায়।র্যা লি শেষে রইচপুর রাজ্জাকের মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশেকে রাসূল মাহবুব আলম, আলিপুর বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মো. আজগর আলী এবং সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিশ্বনবী (সাঃ)-এর সুমহান আদর্শ অনুসরণ, সকলের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদ (রইচপুর পশ্চিম পাড়া)-এর ইমাম ও খতিব হাফেজ মো. আব্দুল্লাহ মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button