জাতীয়
বস্তি উন্নয়নে ১০ হাজার কোটি টাকা দেবে চীন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনেও বিনিয়োগ

ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, গুলশান, কড়াইল আর মহাখালী এই তিন বস্তির বহুতল ভবনের অবকাঠামো নির্মাণে চীন সহায়তা করতে আগ্রহী।
মীর শাহে আলম বলেন, ‘তিন বস্তির বহুতল ভবনের অবকাঠামো নির্মাণে চীনের কাছে ১০ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ-চীন এতে আগ্রহী। তবে একসঙ্গে নয়, টাকা দেয়া হবে ধাপে ধাপে।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনেও বিনিয়োগ করবে চীন। ২৫ টাকা ইউনিটে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ।’





