বিজ্ঞান ও প্রযুক্তি

হ্যাকিং ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন নিরাপত্তা ব্যবস্থা, যেভাবে সুরক্ষিত থাকবেন

ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে জন্য আরও শক্তিশালী সিকিউরিটি সিস্টেম এনেছে সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপ। এই সিস্টেম কার্যকর হলে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করা হ্যাকারদের জন্য প্রায়ই অসম্ভব।

নতুন নিরাপত্তা ব্যবস্থায় প্ল্যাটফর্মটি সিক্স ডিজিট টু স্টেপ ভেরিফিকেশন পিনের পাশাপাশি লেটার, নম্বর ও স্পেশাল সাইন ব্যবহার করে পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম চালু করেছে। ফলে ব্যবহারকারীরা নিজেদের নাম, জন্ম তারিখ বা অনুমানের পাসওয়ার্ড দেওয়ার পরিবর্তে মিক্স শব্দের মাধ্যমে জটিল পাসওয়ার্ড ব্যবহার করবেন।

সিঙ্গেল অ্যাকাউন্টে একাধিক পাস-কি দেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে- বায়োমেট্রিক অথেনটিকেশন (ফিংগার প্রিন্ট বা ফেস আইডি) এবং মোবাইলের স্ক্রিন লক সিস্টেম। ব্যবহারকারীরা এটি খুঁজে পেতে – সেটিংস> অ্যাকাউন্ট> পাস-কিয়ে যাবেন।

যদি কারো ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসে তাহলে সেই ব্যক্তিকে শনাক্ত করা অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীদের জন্য আরো সহজ। যেমন- কারো কল আসলো কিন্তু সেই ব্যক্তি আপনার কন্টাক্ট লিস্টে নেই কিন্তু তার হোয়াটসঅ্যাপ আইডি থাকতে পারে। এভাবে আপনি অপরিচিত মানুষ সম্পর্কে তথ্য পেতে পারেন, যা আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে আপনি লোকটির কল ধরবেন কিনা।

শক্তিশালী সিকিউরিটি সিস্টেম পুরোপুরি আপনার অ্যকাউন্টকে সুরক্ষা দেবে বিষয়টি এমন নয়। অ্যাটাকাররা বিভিন্ন পদ্ধতিতে আপনার অ্যকাউন্ট হ্যাক করতে পারে। যেমন- বিভিন্ন চমকপ্রদ লিংক আপনার ফোনে পাঠলো, আপনি লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে।

ব্যবহারকারীকে অবশ্যই প্রতিনিয়ত তার অ্যাকাউন্ট অন্য কোথাও লগ ইন আছে কিনা তা চেক করা উচিত। সন্দেহজনক ডিভাইস কানেক্টেড দেখতে পেলে সঙ্গে সঙ্গে রিমুভ করে দিতে হবে। হোয়াটসঅ্যাপ লগ ইন করার জন্য কিউআর কোড স্ক্যান বা অ্যাপ্রুভাল অপশন চালু রাখা উচিত।

১. টু স্টেপ ভেরিফিকেশন অপশন অন করবেন;

৩. বড় এবং ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করবেন;

৫. অপরিচিত কোন ডিভাইস কানেক্ট করা থাকলে রিমুভ করতে হবে;

৬. অপরিচিত ডিভাইসে লগইন অ্যাপ্রুভ করা যাবে না;

৭. সন্দেহজনক লিংকে ক্লিক করা যাবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button