আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে অনুশোচনা করতে হবে, আত্ম উপলব্ধি করতে হবে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ পরিবারকেন্দ্রিক দল হয়ে গেছে। কিন্তু দল তো কারো প্রাইভেট প্রপার্টি হতে পারে না। দেশের প্রথম শ্রেণীর এক গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সোহেল তাজ বলেন,আমার কোনো এক্সপেক্টেশন নাই এ দল (আওয়ামী লীগ) থেকে। কারণ যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে এ রিয়েলাইজেশন না আসবে যে আমাদের পচন হয়েছে এবং ওই পচনটাকে কেটে ফেলে দিতে হবে- এখন পর্যন্ত তাদের কাছ থেকে এ ধরনের কথা শুনেছেন। শুধু আমিই বলে যাচ্ছি- (আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে) অনুশোচনা করতে হবে; আত্ম উপলব্ধি করতে হবে; রিয়েলাইজেশন করতে হবে। তো এক আমি যে কিছু করব- আমার কোনো আগ্রহ নেই। কারণ এখানে কোনো রিয়েলাইজেশন নাই।
সোহেল আরও বলেন, আমি ভালো কিছু দেখছি না। এটা তো একটা পচন ধরা দল। এখানে থেকে কেউ বেরিয়ে আসতে পারছে না। এটা একটা পরিবার কেন্দ্রিক দল হয়ে গেছে। কিন্তু একটা দল তো কারো প্রাইভেট প্রপার্টি হতে পারে না। দলের তো একটা নীতি আদর্শ ছিল। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেটা আমরা বারবার বলি চেতনা। যে চেতনা বিক্রি করে একটা ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে এতদিন। এসব অনিয়ম দুর্নীতি সবকিছুর বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের তাৎপর্য এবং মুক্তিযুদ্ধকে ধ্বংস করা হয়েছে গত ১৫ বছরে। মুক্তিযুদ্ধের তাৎপর্য ধ্বংস করেছে আওয়ামী লীগ।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বা রাজনীতিতে ফিরে আসতে হলে আবার আত্ম উপলব্ধি এবং আত্মসমালোচনা করতে হবে।





