বিশ্ব সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় মৃতের প্রসঙ্গে সংখ্যা বেড়ে ৬১৬ নিখোঁজ আড়াই হাজার নেপালে

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ প্রায় আড়াই হাজার।

আজ শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দুর্যোগে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

নেপালে কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য এলাকায় ভয়াবহ বন্যার পানির সঙ্গে কাদা, পাথর ও ধ্বংসাবশেষের স্রোত নেমে এসে বহু স্থাপনা ও যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button