বিশ্ব সংবাদ

আমরা মাথা উঁচু রাখব, আত্মসমর্পণ করব না বলে মন্তব্য হিজবুল্লাহ মহাসচিব ইসরাইল

ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া চুক্তি প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম। সেইসঙ্গে হিজবুল্লাহ যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

দলটির আল-মানার টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক ভাষণে কাসেম বলেন, ‘আমরা এই কাঠামো চুক্তির বিরুদ্ধে এবং এর পতন চাই।’
কাসেম বলেন, ‘এই কাঠামো চুক্তিটি অবৈধ, বেআইনি, অপমানজনক এবং লেবাননের সার্বভৌমত্বের জন্য ধ্বংসাত্মক।’

তিনি বলেন, তার দল ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি বাস্তবায়নকে সমর্থন করেছিল, যার লক্ষ্য ছিল ইসরাইলের সঙ্গে আগের যুদ্ধের অবসান ঘটানো।

হিসবুল্লাহ মহাসচিব প্রতিজ্ঞা করেন, ‘আমরা মাথা উঁচু রাখব এবং আমরা আত্মসমর্পণ করব না।’

সূত্র: ডন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button