ঢাকা

আইন সবার জন্য সমান’-এই নীতিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে

বিচারহীনতার সংস্কৃতি, দুর্বল আইন প্রয়োগ এবং মামলার দীর্ঘসূত্রতার কারণে দেশে অপরাধপ্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেছেন
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বললেন, দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, মামলার নিষ্পত্তিতে সময়সীমা নির্ধারণ এবং বিচার প্রক্রিয়া ডিজিটাল করা প্রয়োজন। অপরাধী যে দল বা মতেরই হোক, ‘আইন সবার জন্য সমান’-এই নীতি কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে জবাবদিহিমূলক ও নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, সঠিক সময়ে অপরাধীদের শাস্তি না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে এবং ভুক্তভোগীদের মধ্যে আইনি ব্যবস্থার প্রতি আস্থা কমছে।

জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার সকালে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি) আয়োজিত ‘আইন-শৃঙ্খলা অবনতির বহুমাত্রিক কারণ ও টেকসই সমাধানের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে লিখিত প্রবন্ধ উপস্থাপনকালে শাহরিয়ার কবির এসব কথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা, অর্থনৈতিক সংকট, বেকারত্ব, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও দুর্নীতিসহ বহুমাত্রিক কারণ রয়েছে। এসবের পাশাপাশি বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নে স্বাধীন পুলিশ কমিশন গঠন, ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধিসহ পুরোনো আইন সংস্কার, তদন্ত ব্যবস্থার আধুনিকায়ন এবং ফরেনসিক সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেন শাহরিয়ার কবির।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button