বিশ্ব সংবাদ

ভারতে মুসলিমদের স্থান: আরএসএস প্রধান মোহন ভাগাওয়াতের বিতর্কিত মন্তব্য

ভারতের উগ্রহিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান মোহন বাঘাওয়াত বলেছেন, ভারতের কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমরা থাকতে পারবে না, তাহলে সেই ব্যক্তিই আর হিন্দু থাকবেন না। তিনি ধর্মচ্যুত হয়ে যাবেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২৯ আগস্ট) নিউইয়র্কে একটি অনুষ্ঠানে এমন কথা বলেন মোহন। যদিও তার দল আরএসএস ভারতে মুসলিমদের বিরুদ্ধে অনেক দাঙ্গা ও হামলায় জড়িত আছে।

এ কারণে নিউইয়র্কে মোহনের অনুষ্ঠান নিয়ে আপত্তি তুলেছিল বেশ কিছু মানবাধিকার সংস্থা। তবে শেষ পর্যন্ত তিনি সেখানে যোগ দিয়েছিলেন।

অনুষ্ঠানে মোহন বলেন, মুসলিমদের সঙ্গে যখন তিনি আলোচনায় বসেছিলেন তখন তারা তাকে আরএসএসের লক্ষ্য ও ‘হিন্দু রাষ্ট্র’ গঠন নিয়ে প্রশ্ন করেন। তারা জিজ্ঞেস করেন ‘হিন্দু রাষ্ট্র হলে মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়া হবে কি না।’“আমি বলেছি না, হিন্দু রাষ্ট্র হলে মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়া হবে না। এটি হিন্দুত্ববাদ নয়। যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমদের জায়গা নেই। তাহলে সে আর হিন্দুই থাকবে না।” -যোগ করেন মোহন

আরএসএস ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির একটি শাখা। তারা উগ্রপন্থা অবলম্বন করে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে গঠন করতে চায়।

ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর ভারতের মুসলিমদের ওপর অসংখ্য নির্যাতনে আরএসএস জড়িত আছে।
সূত্র: দ্য হিন্দু

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button