জাতীয়

আইনমন্ত্রী: নতুন সরকারের ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নতুন সরকারের গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি।

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ রোববার সকালে এ আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী জানান, গুমের সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাশালী হোক বিচারের আওতায় আনা হবে। বিচার প্রক্রিয়া ধীর হলেও অনেক দূর এগিয়েছে। ন্যায় বিচারের স্বার্থেই এমনটা হচ্ছে।

মংলায় মিরাজ শেখের গুমের অভিযোগের প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘মিরাজ শেখের গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দেয়া হচ্ছে।

এ সময় গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় ওয়াক আউট সুস্থ ধারার রাজনীতি কি না তা নিয়ে প্রশ্ন করেন আইনমন্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button