জাতীয়

চট্টগ্রামে র‌্যাব-৭ এর নেতৃত্বে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান

চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি র‌্যাব-১৫’য় দায়িত্ব পালন করেছেন।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে র‌্যাব-৭’র অধিনায়কের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। বদলির পর তিনি র‌্যাব-৪’র অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, নিয়মিত বদলি ও পদায়নের অংশ হিসেবে ইউনিট দুটির নেতৃত্বে এ পরিবর্তন আনা হয়েছে। নতুন দায়িত্ব নিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান র‌্যাব-৭’র চলমান কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

র‌্যাব-৭ চট্টগ্রামসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মাদক, অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে অভিযান পরিচালনা করে থাকে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে ইউনিটটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button