নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে জাল নোট চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।
রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার এসআই মোঃ গিয়াস উদ্দিন।
তিনি জানান, শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে জাল ১৩ হাজার ৫০০ টাকা সহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ফটিকছড়ি উপজেলার দক্ষিণকুল এলাকার পারভেজ (২৯) এবং আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের খুরুস্কুল এলাকার আলমগীর হোসেন (৩১)।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে জাল নোটের উৎস এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
