টঙ্গী থানায় ‘জয় বাংলা’ স্লোগান, কৃষক লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে কৃষক লীগ নেতাকে আদালতে পাঠানোর প্রাক্কালে পূর্ব থানা গেটে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে তিন নারী ও দুইজন পুরুষকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা সবাই ৪৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিউর রহমান মতিনের (৪৫) আত্মীয়স্বজন।

ঘটনাটি ঘটেছে রোববার (৩০ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানার গেটের সামনে।

গ্রেফতারকৃতরা হলেন- শারমিন সুলতানা (৩৭), জহুরা বেগম (৬০), শাহিদা (৩৭), মাহাদী হাসান (২৯) ও মো. হারুন অর রশিদ (৩৪)।

Exit mobile version