রাজবাড়ীর কাপড় বাজারে পুলিশের সামনেই নারীকে লাথি-ধাক্কা, ক্ষোভ

রাজবাড়ীর কাপড় বাজারে পুলিশের সামনে এক নারীকে লাথি ও ধাক্কা দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার দুপুরে রাজবাড়ী কাপড় বাজারে এ ঘটনা ঘটে বলে জানায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শাসমুল হক।

আজ রোববার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, এক নারী পুলিশ সদস্য ওই নারীকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। পেছনে রয়েছেন আরও দুজন পুরুষ পুলিশ সদস্য। এ সময় হঠাৎ এক যুবক ওই নারীকে লাথি দেন। পরে পেছনে থাকা এক পুলিশ সদস্য ওই যুবককে সরিয়ে দেন।

এরপর আরেক যুবক ওই নারীকে লাথি দেন। সঙ্গে সঙ্গে আরেক ব্যক্তি তাকে হাত দিয়ে ধাক্কা দেন। পুরো ঘটনাটি পুলিশের উপস্থিতিতেই ঘটতে দেখা যায়।

তিনি অভিযোগ করেন, এরপর তার দোকানে হামলার ঘটনা ঘটে। হামলাকারী ব্যক্তিরা ওই কর্মচারীকে বেতন দেয়ার জন্য চাপ দেয়। বিষয়টি নিয়ে তিনি কাপড় বাজার ব্যবসায়ী নেতাদের কাছে গিয়ে জানান, এ বিষয়ে তিনি মামলা করবেন। কিন্তু ব্যবসায়ী নেতারা বলেন, তুমি কোনো মামলা করতে পারবে না। এর জের ধরে তার নারী সহকর্মীরা শনিবার দুপুরে কাপড় বাজারে মিছিল করে। ওই সময় কাপড় বাজারের ব্যবসায়ীরা তাদের ওপর হামলা চালায়।

Exit mobile version