ঢাকা

ধর্ম অবমাননায় মৃত্যুদণ্ড চায় ‘তাওহীদের জনতা’, অনিক-জুনায়েদের বিচার দাবি

ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছে ‘তাওহীদের জনতা’। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ইফতেখার অনিক ও জুনায়েদসহ অভিযুক্তদের যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার বিকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে মূল বক্তব্য ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন মুফতি আবুল হাসানাত ফরিদী।

তিনি বলেন, মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে কটূক্তি, অবমাননা এবং ইসলামকে হেয়প্রতিপন্ন করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনায় ধর্মীয় অনভূতিতে আঘাতের পাশাপাশি সামাজিক শান্তি ও সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২৬ আগস্ট ইকুরিয়া সরদারপাড়ার আলমের ছেলে ইফতেখার অনিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ২৮ আগস্ট জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ হয়। পরে ওই রাতেই জুনায়েদ নামে আরও একজনের বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button