পরীমনি যেন সাদা পরী – Zoom Bangla News

গোলাপি পাড়ে সাদা শাড়ি আর মাথার উপর খোলা আকাশ; সাদা এক পরীর সাজেই যেন অন্যরকম মুগ্ধতা ছড়ালেন পরীমনি। সম্প্রতি নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।
ছবিগুলোতে পরীমনিকে দেখা গেছে সাদা শাড়ির সঙ্গে গোলাপি পাড়ে। খোলা আকাশের নিচে তার স্বাভাবিক উপস্থিতি ও হাসিমাখা অভিব্যক্তি নজর কেড়েছে অনুসারীদের। ভারী সাজসজ্জা ছাড়াই ছবিগুলোতে বেশ প্রাণবন্ত ও সতেজ দেখাচ্ছে অভিনেত্রীকে।
ছবিগুলো পোস্ট করে অবশ্য কোনো ক্যাপশন দেননি পরীমনি। তবে তার ছবি নিয়েই কথা বলেছেন ভক্তরা। কেউ প্রশংসা করেছেন তার সৌন্দর্যের, কেউ আবার লিখেছেন, সময়ের সঙ্গে যেন আরও তরুণ হয়ে উঠছেন এই অভিনেত্রী।
এক ভক্ত মন্তব্য করেছেন, ‘পরী আপার দিন দিন বয়স কমে যাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘এত সুন্দর লাগছে, চোখ ফেরানো যায় না’। কেউ আবার ভালোবাসার ইমোজি দিয়ে অভিনেত্রীর নতুন লুকের প্রশংসা করেছেন।
পরীমনির ছবি মানেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা আগ্রহ তৈরি হয়। নতুন কোনো ছবি প্রকাশ করলেই তার সাজ, লুক কিংবা ব্যক্তিত্ব নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। এবারও তার ব্যতিক্রম হয়নি।
বিশেষ করে সাদা শাড়িতে পরীমনির সরল উপস্থিতিই যেন ছবিগুলোর মূল আকর্ষণ হয়ে উঠেছে। তারকা-ঝলমলে সাজের বদলে একেবারে সাধারণ লুকে অভিনেত্রীকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।





