স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. মঈন খান বলেছেন আওয়ামী লীগ বিগত চারটি নির্বাচনে মৃত মানুষের ভোট দিয়ে বিজয়ী হয়েছে।
মঙ্গলবার বিকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ উপজেলা বিএনপি ও ঘোড়াশাল পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। বিশ্বের বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশের জ্বালানি খাতে সংকট দেখা দিয়েছে। বিগত সরকার শিল্প কারখানাকে মরুভূমিতে পরিণত করেছে। অতি শীঘ্রই বাংলাদেশের যত বন্ধ শিল্প-কারখানা আছে তা অতি দ্রুত সময়ে চালু করে শ্রমিকদের কষ্ট লাঘবে কাজ করছে সরকার।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি এমএ বাছেদ, পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ নেতারা।
