জাতীয়

অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকু হাসপাতালে, সুস্থতার জন্য দোয়া চাইলেন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়েছে মন্ত্রণালয়।

আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের দেওয়া ফেসবুক পোস্টে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি ঠান্ডা / ফ্লুজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

পোস্টে মন্ত্রী সকলের নিকট দোয়া চেয়েছেন বলে জানানো হয়।

এর আগে অসুস্থতা জনিত কারণে গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় মন্ত্রীকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button