চট্টগ্রাম

ইপিজেডে জুয়ার আসরে অভিযান, ৬ জন গ্রেপ্তার ও টাকা উদ্ধার

নগরের ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রঙের ১৫ প্যাকেট তাস ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দক্ষিণ হালিশহর আকমল আলী খালপাড় সিডিএ বালুর মাঠসংলগ্ন আমবাগানে উক্ত অভিযান পরিচালনা করার কথা জানান ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম।

অভিযানকালে এলাকার চিহ্নিত জুয়াড়ি ওসমান গনির নির্মিত অস্থায়ী খোলা টংঘরে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ১/ মো. সাদ্দাম (৩৫), পিতা-মৃত নুর মোহাম্মদ, মাতা-আনোয়ারা বেগম, সাং-ধুফফুল, মিস্ত্রী পুকুর পাড়, নিচিন্তাপাড়া, আমির কোম্পানীর বাড়ী, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম। ২/ বাসু দে (৩৫), পিতা-রঘু দে, মাতা-রীতা রানী দে, স্থায়ী ঠিকানা-সাং-বানিক গ্রাম, মাস্টার পাড়া, ওয়ার্ড নং-০৪, ডাকঘর-বানিক গ্রাম, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম; বর্তমানে-২নং মাইলের মাথা, চৌধুরী পাড়া, মঞ্জু মিয়ার বিল্ডিং, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম। ৩/ আব্দুল মজিদ (৪০), পিতা-মৃত আব্দুল গফুর, মাতা-জিন্নাত বেগম, সাং-২নং মাইলের মাথা, রাজা মিয়া চৌধুরী বাড়ী, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম। ৪/ মো. আরিফ (২৮), পিতা-মো. জামাল, মাতা-সুরমা বেগম, সাং-চরলক্ষা, ৭নং ওয়ার্ড, ডাকঘর-ডাওরী, থানা-লালমোহন, জেলা-ভোলা; বর্তমানে-আকমল আলী রোড পকেট গেইট, ইলিয়াছ কলোনী, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম। ৫/ মো. আনোয়ার হোসেন (৪৬), পিতা-মৃত আব্দুল হাই, মাতা-জাহানারা বেগম, সাং-দক্ষিণ হালিশহর, সিমেন্ট ক্রসিং বড় বাড়ী, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম। ৬/ মো. সাঈদ হোসেন শাকিল (২৬), পিতা-মো. বাবুল হক, মাতা-ছালমা খাতুন, সাং-জুইদন্ডী সদর, আলী মাঝির বাড়ী, ২নং ওয়ার্ড, ডাকঘর-বরুমছড়া, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম; বর্তমানে-আকমল আলী পকেট গেইট, মোহাম্মদ আলী বিল্ডিং, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।

পুলিশের অভিযানে তাদের হেফাজত থেকে বিভিন্ন রঙের ১৫ প্যাকেট তাস এবং নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-০১, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button