বিশ্ব সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: কুয়েত, জর্ডান ও বাহরাইনে ইরানের হামলা

কুয়েতের সেনাবাহিনী আজ বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইরান থেকে আসা শত্রুতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করছে। এর একদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া শত্রুতা ‘খুব বেশি দিন’ স্থায়ী হবে না।

কুয়েতের কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। তারা আরও জানিয়েছে, দেশটিতে শোনা যেকোনো বিস্ফোরণের শব্দ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুতামূলক লক্ষ্যবস্তু প্রতিহত করার কারণে হচ্ছে।

এর আগে বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, আমি মনে করি না এটি (যুদ্ধ) আর খুব বেশি সময় চলবে… আমি জানি না তারা (ইরান) আর কতটা সহ্য করতে পারবে। তিনি মঙ্গলবার ইরানের বিরুদ্ধে মার্কিন হামলাকে ‘খুবই ব্যাপক’ হিসেবেও বর্ণনা করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র ‘যেকোনো সময়’ আরও সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত।

মঙ্গলবারের হামলার পর ইরান পাল্টা হামলা চালায় এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র জর্ডান ও বাহরাইনকে লক্ষ্যবস্তু করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button