অপরাধখুনজাতীয়ঢাকাঢাকাশিক্ষাঙ্গন

ক্যাম্পাসের পাশে পড়েছিল ইস্ট ওয়েস্ট ছাত্রের লাশ

আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশ থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সংলগ্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে প্রাথমিক সুরতহালের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত ছাত্রের পরিচয় মিলেছে। মৃত শিক্ষার্থীর নাম মুশফিকুজ্জামান, তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স বিভাগে অধ্যায়নরত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বাংলাদেশ বুলেটিনকে বলেন, ক্যাম্পাস এলাকায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন, কিংবা তাকে কেউ ধাক্কা দিয়ে নিচে ফেলেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button