জাতীয়বিএনপিশিক্ষাঙ্গন

মানুষ অনেক শিক্ষিত নয়, তবে বোকাও নয়

বাংলাদেশ জামায়াত ইসলামীকে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না।

তিনি বলেন, কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, এরাও একটি অসভ্য দল। এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না।

এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত নয়, তবে বোকাও নয়।

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া চান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button