ক্রিকেটখেলা

দুই এক ব্যবধানে সিরিজ জিতল ভারত

প্রথম ওয়ানডে জিতে কাজটা সহজ করে রেখেছিল। দ্বিতীয় ম্যাচেই শেষ হতে পারতো সিরিজের জয়ের আনুষ্ঠানিকতা। কিন্তু দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার রেকর্ড গড়া জয়ে তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে পড়ে অলিখিত ফাইনাল।

যশস্বী জয়সওয়ালের (১১৬*) দাপুটে সেঞ্চুরি আর রোহিত শর্মা (৭৫) ও বিরাট কোহলির (৬৫*) দুরন্ত ফিফটিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। স্বাগতিকরা জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। ৩৯.৫ ওভারেই ২৭১ রানের লক্ষ্যটা ১ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে লোকেশ রাহুলরা। জয়টা এসেছে ৬১ বল হাতে রেখে। ভারত তিন ম্যাচের সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

তার আগে প্রসিদ্ধ কৃষ্ণা আর কুলদীপ যাদবের পেস-স্পিন সামলে ২৭০ রানের পুঁজি গড়ে সফরকারীরা। বিশাখাপত্তনমে কুইন্টন ডি কক উপহার দিয়েছেন ১০৬ রানে দুরন্ত এক ইনিংস। ৮৯ বলের দাপুটে ইনিংসটি ৮ বাউন্ডারি ও ৬ ছক্কায় সাজান ডি কক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button