আইন-আদালত
শেখ হাসিনা গুমের নির্দেশ দিতেন, তারিক সিদ্দিক তা বাস্তবায়ন করতেন

ছবি: সংগৃহীত
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন, গুমের জন্য সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা, এবং তার বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক।
রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানিতে তিনি এসব মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, যেসব পরিবার গুমের শিকার হয়েছে তাদের সদস্যদের প্রতি হয়রানি করা হতো। এমনকি শেখ হাসিনা গণভবনে ডেকে একটি নাটক তৈরি করতেন।
তাজুল ইসলাম আরও বলেন, হাসিনার সরকারের অধীনে সব ধরনের গুম পরিচালনার দায়িত্ব ছিল লে. কর্নেল (অব.) মখছুরুর হকের ওপর, যিনি অবসরে গিয়ে এই দায়িত্ব পালন করেন।





