অন্যান্য দলবরিশালরাজনীতি

‘ভুয়া ভুয়া’ স্লোগানে নিজ এলাকায় লাঞ্ছিত ব্যারিস্টার ফুয়াদ

নিজ নির্বাচনি এলাকা বরিশালের মুলাদী গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এ সময় তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় জনতা। গতকাল দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদের পর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। এ সময় তিনি বলেন, ‘স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।’ এর পরপরই স্থানীয় জনতা তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি (ফুয়াদ) বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন, যা অত্যন্ত অনভিপ্রেত।

এ বিষয়ে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়েছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button